ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

স্কুলছাত্রীকে গণধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনার আমতলী পৌরশহরের অষ্টম শ্রেণির এক ছাত্রী পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণের শিকার হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মেয়েকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে আমতলী থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনার জড়িত থাকার অভিযোগে ছাত্রীর বন্ধু জিসান ওরফে সোহেল (১৮) ও ভাড়াটিয়া মোটরসাইকেল চালক সাগরকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে কুয়াকাটার আবাসিক হোটেল রাজু ও সাগর নীড়ে তাকে ধর্ষণ করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর ছেলে জিসান ওরফে সোহেলের সঙ্গে মোবাইলে বন্ধুত্ব হয় ওই ছাত্রীর। সোমবার বিকেলে জিসান ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে আমতলী পৌর এলাকায় আসে।

ওই ছাত্রী জিসানের সঙ্গে দেখা করার এক পর্যায়ে তাকে কুয়াকাটায় নিয়ে যায়।

রাতে রাজু এবং সাগর নীড় হোটেলে জিসান ও সাগরসহ পাঁচ জনে মিলে তাকে ধর্ষণ করে। সকালে তাকে আমতলী পাঠিয়ে দেয়। বাড়ি পৌঁছে মায়ের কাছে সব খুলে বলে ওই ছাত্রী।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে বাকি আসামিদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

স্কুলছাত্রীকে গণধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০