ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

করোনায় মারা গেলেন ক্রিকেটার মোশাররফের বাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ঢাকার সিএমএইচে গত ৩ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন মোশাররফের বাবা, আইসিইউতেও রাখতে হয়েছিল তাকে। বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন মোশাররফও। তিনি সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারালেন তার বাবা।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে তেমন আলো ছড়াতে না পারলেও ঘরোয়া লিগে নিয়মিত মুখ। অনেক উত্থান-পতনের গল্প নিয়ে গড়ে উঠেছে মোশাররফের ক্যারিয়ার।

২০০৮ সালে জাতীয় দলে অভিষেক। ওই বছরই জাতীয় দল থেকে বাদ পড়েন। পরবর্তী সময়ে আবার জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পান ৮ বছর পর।

মোশাররফের ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাক্কা আসে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরে। গত বছরের শুরুতে ব্রেন টিউমার ধরা পড়ে তার। এরপর নানা প্রতিবন্ধকতার মাঝেও অস্ত্রোপচার করেছেন এই ক্রিকেটার। হাল ছাড়েননি কখনও। প্রবল মানসিক শক্তির জোরে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠেছেন তিনি। এবার করোনার বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

করোনায় মারা গেলেন ক্রিকেটার মোশাররফের বাবা

আপডেট টাইম : ১১:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০