ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অষ্টগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ২২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নারী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে সাড়ে ২২ কেজি গাঁজাসহ মোছা. হাজেরা বেগম (৩৮) নামে মাদক ব্যবসায়ী এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ অপারেশনাল টিমটির নেতৃত্ব দেন।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মোছা. হাজেরা বেগম অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের মো. শহিদ মিয়ার স্ত্রী।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চুনারুঘাট-হবিগঞ্জ-আদমপুর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে নিয়ে আসে এবং আশপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের শহিদ মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোছা. হাজেরা বেগমকে আটক করা হয় এবং তার ঘর তল্লাসি করে সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অষ্টগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ২২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নারী আটক

আপডেট টাইম : ০৬:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০