ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

দুই মহিষ ও এক গরু দিয়ে কোরবানি দিচ্ছেন মোস্তাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে।

বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ঈদ উদযাপন করছেন গ্রামের বাড়ি সাতক্ষীরায়। কোরবানি নিয়ে শুরুতে একটু দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। করোনা ভাইরাসের ভয়ে বাজারে যাচ্ছিলেন না, অনলাইন থেকেও গরু পছন্দ হচ্ছিল না। কি কোরবানি করবেন, তা নিয়েই মূলতঃ দ্বিধা-দ্বন্দ্ব। যে কারণে প্রথমে সিদ্ধান্ত ছিল, গরু কিনতে না পারলে বাড়িতে থাকা দুটি মহিষেই কোরবানি করবেন।

তবে, শেষ পর্যন্ত একটি গরু কেনা হয়েছে কোরবানির জন্য এবং প্রাথমিক সিদ্ধান্ত থেকেও সরে আসেন তিনি। কেনা গরুর সঙ্গে বাড়িতে পালন করা মহিষ দুটিও কোরবানি দেয়ার সিদ্ধান্ত নেন। কোরবানির উদ্দেশ্যেই মূলতঃ মহিষ দুটি পালন করা হয়েছিলো তার বাড়িতে।

জানা যায়, কোরবানি শেষে মাংস বিলিয়ে দিবেন এলাকার দরিদ্র-অসহায় মানুষদের মাঝে।

মোস্তাফিজের ঘনিষ্ঠবন্ধু হাফিজুর রহমান হাফিজ জানান, ‘এ বছর দুটি মহিষ ও একটি গরু কোরবানি করছেন মোস্তাফিজ। অনেক খোঁজাখুজির পর মোস্তাফিজ নিজেই পারুলিয়া পশুর হাট থেকে এক লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছেন। এছাড়া বাড়িতে থাকা দুটি মহিষও কোরবানি দিচ্ছেন।’

হাফিজ বলেন, ‘কোরবানীর মাংস এলাকার অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেবেন। কোরবানির সকল প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

দুই মহিষ ও এক গরু দিয়ে কোরবানি দিচ্ছেন মোস্তাফিজ

আপডেট টাইম : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০