ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ওয়ানডে লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বমূলক আসর ‘বিশ্বকাপ সুপার লিগ’। এর প্রথম সিরিজে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ই পেয়েছে স্বাগতিকরা। ডেভিড উইলির বোলিং ও স্যাম বিলিংসের ব্যাটিংয়ে ৬ উইকেটে জিতেছে ইংলিশরা।

সাউদাম্পটনের আগাস বোলে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের ৩২ বল আগেই ১৭২ রানে অলআউট হয়ে গিয়েছে আয়ারল্যান্ড। জবাবে ২৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে ইংল্যান্ড। ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন উইলি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ের শুরুটা অতো ভালো করতে পারেনি ইংল্যান্ড। তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো (৭ বলে ২)। বেশিদূর যেতে পারেননি আরেক ওপেনার জেসন রয়ও (২২ বলে ২৪)। তরুণ প্রতিভা টম ব্যান্টন ২৪ বলে ১১ ও তিনে নামা জেমস ভিনস ২১ বলে ২৫ রানে ফিরে গেলে ৭৮ রানে ৪ উইকেটের দলে পরিণত হয় স্বাগতিকরা।

সেখান থেকে দলকে চিন্তামুক্ত করেন অধিনায়ক ইয়ন মরগ্যান এবং স্যাম বিলিংস। দুজন মিলে ১৪.১ ওভারে গড়েন ৯৬ রানের জুটি। মাত্র ৫৪ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বিলিংস। মরগ্যান অপরাজিত থাকেন ৩৬ রান করে। ইংল্যান্ড পায় ৬ উইকেটের জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমেই ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে আইরিশরা। ডেভিড উইলি ও সাকিব মাহমুদের বোলিং তোপে মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অভিষিক্ত কার্টিস চ্যামপার ও কেভিন ওব্রায়েন।

বেশিক্ষণ টিকতে পারেননি ওব্রায়েন, আউট হয়ে যান ২২ রান করে। রানের খাতা খোলার আগেই সিমি সিং আউট হয়ে গেলে আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৯ রান। অষ্টম উইকেটে ৬৬ রান যোগ করেন চ্যামপার ও ব্যারি ম্যাকার্থি। নিজের অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকান চ্যামপার। ম্যাকার্থি করেন ৪০ রান।

শেষপর্যন্ত ১১৮ বলে ৫৯ রান করে অপরাজিতই থাকেন চ্যামপার। তার দল অলআউট হয়ে যায় ১৭২ রানে। বাঁহাতি পেসার উইলি মাত্র ৩০ রান খরচায় নেন ৫টি উইকেট। এছাড়া সাকিব ২, আদিল রশিদ ও টম কুরান নেন ১টি করে উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ওয়ানডে লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের জয়

আপডেট টাইম : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০