ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে ইসলাম শান্তির ধর্ম হিসেবে পরিচিত। ইসলামের নিয়মকানুনের প্রতি মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা নারী ভারোত্তোলক রেবেকা কোহা। লাটভিয়ার এই ক্রীড়াবিদ দুইবার করে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের হিজাব পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রেবেকা। ক্যাপশনে ২২ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আমার বন্ধু ও ভক্তদের জানাতে চাই, সম্প্রতি আমি জীবনের একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি অনেক খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো লেখেন, ‘আমি জীবনে একটা জিনিসই চেয়েছি, সেটা হচ্ছে মর্যাদা। আজ আমার জন্য একটা বিশেষ দিন, কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি জানি এটাই সঠিক পথ।’

এসময় নিজের পুরাতন ছবি বিশেষ করে চুল, গলা, হাত ও পা দেখা যায় এসব শেয়ার না করতে সবার আছে অনুরোধ করেছেন রেবেকা। ২০১৬ সামার অলিম্পিকে ভারোত্তোলনে চতুর্থ স্থান অর্জন করেছিলেন এই অ্যাথলেট। এছাড়া ২০১৭ ও ২০১৮ সালে টানা দুইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেন তিনি।

লাটভিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের বিখ্যাত ডিসকাস থ্রোয়ার মোয়াজ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে পরিচয়ের পর থেকেই ইসলামের প্রতি রেবেকার আকর্ষণ বাড়ে। শিগগরিই এই দুই অ্যাথলেটের মধ্যে বিয়ে হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

আপডেট টাইম : ১২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০