ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম বিয়ে করলেন মেহেদী হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম পড়েছে। একের পর এক ক্রিকেটার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আবু জায়েদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের পর বিয়ের পিঁড়িতে অলরাউন্ডার মেহেদী হাসান।

রবিবার বিয়ে করেছেন খুলনার এই ক্রিকেটার। বয়রায় মেহেদীর মামার বাসায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। মেহেদীর সহধর্মিনীর নাম ঋতু। খুলনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে অধ্যায়নরত আছেন ঋতু।

পারিবারের পছন্দেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন মেহেদী। নতুন এই পথচলায় সবার দোয়া প্রার্থনা করেছেন তিনি, ‘নতুন পথচলায় সবাইকে পাশে পেতে চাই। সবার দোয়া চাই।’

ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও ভবিষ্যতে বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে মেহেদীর, ‘করোনার কারণে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনা পরবর্তী সময়ে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

২০১৮ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন মেহেদী। এখন পর্যন্ত এই ফরম্যাটে চারটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম বিয়ে করলেন মেহেদী হাসান

আপডেট টাইম : ০৯:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০