ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সন্দেহজনক আচরণ শনাক্ত করবে ক্যামেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫
  • ৩৪৭ বার

নিরাপত্তার কাজে নজরদারি ক্যামেরার ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখে অপরাধী শনাক্ত করার পরিমাণও কম নয়। এবার মানুষের সাহায্য ছাড়াই সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ব্যক্তির সন্দেহজনক আচরণ শনাক্ত করবে ক্যামেরা। বিশেষ ধরনের আচরণ শনাক্তকরণ সফটওয়্যারটির সাহায্যে ক্যামেরায় ধারণ করা ভিডিওতে বিভিন্ন ব্যক্তির কার্যক্রম পর্যালোচনা করে এমনটি করা হবে। অর্থাত্ কোনো ব্যক্তির চেহারায় ফুটে ওঠা উদ্বেগ, শরীরের তাপমাত্রা পরিবর্তন, উচ্চ কণ্ঠস্বরসহ চলাচল পর্যবেক্ষণ করে সন্দেহজনক আচরণ শনাক্ত করবে ক্যামেরা। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে আইন রক্ষাকারী বাহিনী। ফলে কোনো ধরনের সন্ত্রাসী হামলার আগেই সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা যাবে। ইতিমধ্যে নতুন এ প্রযুক্তির কার্যকারিতা যাচাই করে দেখছে ফ্রান্সের প্যারিসের পাবলিক ট্রানজিট কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে দেশটির বিভিন্ন স্থানে এসব ক্যামেরা বসানো হবে।

গত মাসে ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আর এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : ডেইলি মেইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সন্দেহজনক আচরণ শনাক্ত করবে ক্যামেরা

আপডেট টাইম : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫