ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সিটি থেকে ইউনাইটেডে করিম কাসিম নিউইয়র্কে ৪ দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর: মাহদী আমিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সার্থক সাফল্যের মাইলফলক টিকাদানে গাফিলতির কারণে হামে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না

চলতি বছর বিশ্বে ৫৫ সাংবাদিক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
  • ৫৬০ বার

চলতি বছর সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক নিহত হয়েছে। নিউইয়র্কভিত্তিক গণমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ ( সিপিজে) তাদের বার্ষিক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গত ৮ ডিসেম্বর পর্যন্ত চলতি বছর সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক নিহত হয়েছে। তবে এ সংখ্যা এর আগের বছরের তুলনায় ছয়জন এবং তার আগের বছর অর্থাৎ ২০১৩ সালের তুলনায় ১৭ জন কম। শুধু পেশাগত কর্মকাণ্ডের কারণে গত এক দশকে হত্যার শিকার হয়েছে ৫৯৭ জন সাংবাদিক।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৫৫ জন সাংবাদিকের মধ্যে ৪০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অথচ ২০১৪ সালে এ সংখ্যা ছিল ২৭ জন, ২০১৩ সালে ছিল ৩২ জন এবং ২০১২ সালে ছিল ৩৫ জন। হত্যাকাণ্ডের এ সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এবং পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক হত্যার সংখ্যা বাড়ছে। নিহত বাকী ১৫ জনের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে যুদ্ধ কিংবা বন্দুকযুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে সিরিয়া ও একজনের মৃত্যু হয়েছে ইয়েমেনে বিপজ্জনক যুদ্ধ পরিস্থিতির খবর সংগ্রহ করতে যেয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

চলতি বছর বিশ্বে ৫৫ সাংবাদিক নিহত

আপডেট টাইম : ১১:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫