ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে যাবেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
  • ৩৪৫ বার

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত মহান জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে স্বামী জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানাবেন তিনি। মঙ্গলবার দলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

এছাড়া সকাল ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে একইদিন বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে যাবেন খালেদা

আপডেট টাইম : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫