ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

ব্যবহারকারীর সুরক্ষায় নতুন নিয়ম আনছে অ্যাপল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা ডেস্কটপ যেটাই ব্যবহার করুন না কেন প্রতিনিয়ত আপনার গতিবিধিতে নজর রাখছে আপনার ডিভাইসে ইন্সটল করে রাখা অ্যাপগুলো। আপনি কোন অ্যাপটি ওপেন করছেন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কি লিখে সার্চ দিচ্ছেন সব তথ্যই তারা সংরক্ষণ করছে। উদ্দেশ্য আপনার গতিবিধির ভিত্তিতে আপনাকে বিজ্ঞাপন দেখানো।

এবার অ্যাপল সিদ্ধান্ত নিয়েছে তাদের আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে অ্যাপগুলো এসব তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়া সংগ্রহ করতে পারবে না। এসব তথ্য সংগ্রহ করতে হলে পপ-আপ স্ক্রিনে ব্যবহারকারীর অনুমতি চাইতে হবে।

পপ-আপে লেখা থাকবে ‘এই অ্যাপটি আপনার তথ্য সংগ্রহের জন্য অনুমতি চাচ্ছে’। এর কিছুটা নিচে লেখা থাকবে অনুমতি কেন প্রয়োজন।

একবার যদি ব্যবহারকারী তথ্য প্রদানে স্বীকৃতি জানান তবে দ্বিতীয় বার আর অনুমতির প্রয়োজন হবে না।

এদিকে ফেসবুক ও গুগল সমর্থিত ১৬টি ডিজিটাল বিপণন সংস্থা অ্যাপল এর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। অ্যাপেলের নতুন নিয়ম কার্যকর হলে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে হলে অ্যাপগুলোকে দুই দফায় অনুমতি চাইতে হবে।

এনিয়ে সংস্থাগুলো ভীতি প্রকাশ করছে। তারা বলছে, এর ফলে ব্যবহারকারীর তথ্য প্রদানে অস্বীকৃতি জানানোর ঝুঁকি অনেকটা বেড়ে গেল।

যেসব অ্যাপ অনলাইনে ব্যবহারকারীর গতিবিধি, অভ্যাস ও আগ্রহের উপর কড়া নজর রাখে এবং তার উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শন করে এদের মধ্যে ফেসবুক ও গুগল অন্যতম।

অ্যাপল বলছে, তাদের ব্যবহারকারীদের তথ্য কি কাজে ব্যবহার হচ্ছে সে ব্যাপারে ব্যবহারকারীদের আরও বেশি স্বচ্ছতা প্রদানে এমন সিদ্ধান্ত নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

ব্যবহারকারীর সুরক্ষায় নতুন নিয়ম আনছে অ্যাপল

আপডেট টাইম : ০৩:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০