ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

মুক্তিযুদ্ধের আদর্শ ভুলতে বসেছে জনগণ : রব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৪১১ বার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অপশাসনের কারণে জনগণ আজ মুক্তিযুদ্ধের আদর্শ ভুলতে বসেছে। দেশ পরিচালনায় জনগণের সম্মতি ও সমর্থনের প্রয়োজনীয়তা অস্বীকার করে চলছে।

মঙ্গলবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের মিছিল-মিটিং বন্ধ করে উন্নত ভাবাদর্শ প্রচারের পথ বন্ধ করে দেয়া হয়েছে। সরকার জানে না জনগণের রাজনৈতিক অধিকার , গণতন্ত্র ও মানব সম্পদ উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। বরং তা হয় সংবিধান বিরোধী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম।

তিনি আরও বলেন, এ অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন এর মাধ্যমে একটি বৈধ ও গণতান্ত্রিক সরকার গঠন করা; পার্লামেন্টের উচ্চকক্ষ, প্রাদেশিক সরকার ব্যবস্থা উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনসহ জেএসডি’র ১০দফা দাবি বাস্তবায়ন করা।

রব স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একক দিবস পালনের জন্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দাবি জানান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মো. সিরাজ মিয়া, আবদুল খালেক, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

মুক্তিযুদ্ধের আদর্শ ভুলতে বসেছে জনগণ : রব

আপডেট টাইম : ১১:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫