ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মালিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় সোমবার রাতে নৌ পুলিশের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে।

সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম সোমবার (২৯ জুন) রাতে রাইজিংবিডিকে বলেন, একজন এসআই বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার বাসীর আলি রাইজিংবিডিকে বলেন, বেপরোয়া লঞ্চ চালিয়ে মানুষ হত্যা ও ধাক্কা দিয়ে লঞ্চ দুর্ঘটনার জন্য দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলাটি হয়।

নৌ পুলিশ জানায়, ময়ূর-২ লঞ্চের মালিক মোফাজ্জল হামিদ ছোয়াদের বাড়ি মুন্সীগঞ্জে। তবে তিনি ঢাকায় থাকেন। মামলার অন্য আসামিরা হলেন—মাস্টার আবুল বাশার, জাকির হোসেন, ড্রাইভার শিপন হাওলাদার, মাস্টার শাকিল ও সুকানি নাসির।

প্রসঙ্গত, সোমবার অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটে ভেড়ানোর আগ চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মালিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১১:১৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০