ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাশ্মীরে ২৫ হাজার অ-কাশ্মীরিকে নাগরিকত্ব দিল বিজেপি সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ৯ মাস পর সেখানে প্রায় ২৫ হাজার অ-কাশ্মীরিকে নাগরিকত্ব সনদ দিল ক্ষমতাসীন বিজেপি সরকার।

এর ফলে সেখানে এখন থেকে অ-কাশ্মীরিরাও স্থায়ী বসতি গড়তে পারবেন এবং সরকারি চাকরির সুযোগ পাবেন। খবর

তবে সরকারের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীরের দুই প্রধান রাজনৈতিক দল।

তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে বিজেপি সরকার সেখানকার মুসলমান সংখ‌্যাগরিষ্ঠ জনসংখ্যার বিন্যাস পরিবর্তনের চেষ্টা করছে।

গত বছর আগস্ট মাসে ভারতের সংবিধানের ৩৫-ক ধারা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের রাজ্য ও স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার।

বাতিল করা হয় কাশ্মীরের নাগরিকত্ব সুরক্ষা আইনও। এরপর প্রায় ২৫ হাজার অ-কাশ্মীরি স্থায়ী নাগরিকের সনদ পেলেন।

স্থায়ী নাগরিকত্ব পাওয়া এসব ভারতীয়দের মধ্যে বিহারের আইএএস অফিসার ও কৃষি উৎপাদন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি নবীন চৌধুরীও রয়েছেন।

কাশ্মীরের দুই প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির অভিযোগ, নতুন এই আইনকে হাতিয়ার করে দেশের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের জনসংখ্যার বিন্যাস বদলানোর ছক করছে আরএসএস-এর নীতিতে চলা বিজেপি সরকার।

এর আগে জম্মু-কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল। সেই সংবিধান অনুযায়ী, বাইরের রাজ্যের কেউ ভূস্বর্গের স্থায়ী নাগরিক হতে পারতেন না। জমি, স্থাবর সম্পত্তির মালিকও হতে পারতেন না।

এখন থেকে কিছু শর্ত পূরণ করে ভারতীয়রা কাশ্মীরের নাগরিকত্বের জন্য তহশিলদারের কাছে আবেদন করতে পারবেন। শর্ত পূরণ করলে কাউকে এই সনদ দিতে কোনো কর্মকর্তা অকারণে দেরি করলে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাশ্মীরে ২৫ হাজার অ-কাশ্মীরিকে নাগরিকত্ব দিল বিজেপি সরকার

আপডেট টাইম : ০২:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০