ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

পরিবর্তন এসেছে গুগল ফটোসে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে অনলাইনে ছবি ব্যাকআপ রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ‘গুগল ফটোস’। এই অ্যাপ ব্যবহার করে যেকোনো ছবি-ভিডিও নিরাপদে রাখা যায়। এবার স্টোরেজ সেবাটির ডিজাইন ও সেবায় পরিবর্তন এনেছে গুগল।

পূর্বের ডিজাইনে গুগল ফটোসে চারটি ট্যাব থাকতো, কিন্তু তার মধ্যে ‘ফর ইউ’ ট্যাব বাদ পড়েছে। ফটোস, সার্চ ও লাইব্রেরি আগের মতোই থাকছে। তবে প্রতিটি ট্যাবের সেবায় পরিবর্তন এসেছে।

ফটোস ট্যাবে এখন থেকে ভিডিও চলবে অটো প্লে মোডে। এছাড়া ছবির আকার আরেকটু বাড়ানো হয়েছে। ট্যাবের একদম উপরের দিকে প্রিয়জনের সঙ্গে তোলা, সাম্প্রতিক সময়ের ও এক বছর আগের ছবির জন্য থাকবে আলাদা আলাদা বিভাগ।

ইন্টারেক্টিভ ম্যাপ থাকছে সার্চ ট্যাবে। গুগল ফটোস অ্যাপ চালুর পর থেকেই এই ফিচারের জন্য অনুরোধ পেয়ে আসছিলো গুগল। নির্দিষ্টভাবে কোনো স্থানে ছবি তোলা হলে তা ম্যাপের মাধ্যমেই দেখা যাবে। এছাড়া লাইব্রেরি ট্যাবে দেখা যাবে অ্যালবাম। থাকছে ট্র্যাশ, আর্কাইভ ও ফেভারিটস বিভাগ। ট্যাবের উপরের দিকে থাকবে প্রিন্ট স্টোর অপশন।

গুগল ফটোসের নতুন সংস্করণটি এখনও বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়নি। আপাতত এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার বাসিন্দারাই পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

পরিবর্তন এসেছে গুগল ফটোসে

আপডেট টাইম : ০৩:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০