ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নকল হ্যান্ড স্যানিটাইজারের খোঁজে মিটফোর্ডে র‌্যাবের অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর আরমানিটোলা এবং মিটফোর্ট এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

আখতারুজ্জামান জানান, করোনা প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ট এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছে। কার্যকর উপাদান না থাকায় এসব নকল স্যানিটাইজার কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে আইসোপ্রোপলি অ্যালকোহল দিতে হয়। কিন্তু  ফ্লেভার, রং এবং স্পিরিটি মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

এরআগে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় নকল হ্যান্ডরাব কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। ওই কারখানা থেকে প্রায় লক্ষাধিক বোতল নকল হ্যান্ডরাব জব্দ, তিনজনকে কারাদণ্ড ও একজনকে আর্থিক জরিমানা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নকল হ্যান্ড স্যানিটাইজারের খোঁজে মিটফোর্ডে র‌্যাবের অভিযান

আপডেট টাইম : ০২:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০