ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

অন্যান্য দেশের অনুসরণ করার মতো বাংলাদেশের অগ্রগতি : কৌশিক বসু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৩৯৬ বার

বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু বলেছেন, বাংলাদেশের অগ্রগতি অন্যান্য দেশের অনুসরণ করার মতো।

তিনি বলেন, ‘২০ বছর আগে যখন বাংলাদেশে এসেছিলাম তখন ঢাকার রাস্তা ফাঁকা দেখা গেছে। গতকাল রাত ১০টা সময়ও ট্রাফিক জ্যামে পড়েছি। এতে বোঝা যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

রোববার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক গণবক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই গণবক্তৃতায় তিনি ৪০ মিনিট বক্তব্য রাখেন। তার বক্তব্যে বাংলাদেশ, ভারত তথা বিশ্ব অর্থনীতির বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার দিক উঠে আসে।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের বড় একটি প্রতিযোগী দেশ। দেশটি বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি এবছর সাড়ে ৬ শতাংশ হবে।এটি আগামী বছর ৬.৭ শতাংশ হবে। দারিদ্র বিমোচনে অনেক এগিয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, প্রধান অর্থনীতিবীদ বিরূপাক্ষ পাল।

বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে ৪ দিনের সফরে শনিবার তিনি ঢাকায় আসেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান। কৌশিক বসু ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে উঠেছেন। সেখানে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের কর্মকর্তারা তার সঙ্গে বৈঠক করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

অন্যান্য দেশের অনুসরণ করার মতো বাংলাদেশের অগ্রগতি : কৌশিক বসু

আপডেট টাইম : ১২:৪৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫