ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে গোটা বলিউড সরগরম। নানা মহলে একটি প্রশ্নই ঘুরছে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তবে একাংশের দাবি স্বজনপোষণের শিকার হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন অনেকেই। তবে স্বজনপোষণ নিয়ে কোনও মন্তব্য না করলেও, এক ভক্তের প্রশ্নের জবাবে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইটে সুস্মিতাকে স্বজনপোষণ নিয়ে প্রশ্ন করেন তার এক ভক্ত। যেখানে তিনি জানতে চান, বলিউডে স্বজনপোষণের মাঝে তিনি কিভাবে রয়ে গেলেন। এমন প্রশ্নের উত্তরে ওই ভক্তকে ভালোবাসা জানান বলিউডের বাঙালি কন্যা।

সুস্মিতা বলেন, তাদের মতো ভক্তদের ভালোবাসার জন্যই তিনি বলিউডে জায়গা করে নিয়েছেন। এমনকি তারা চেয়েছেন বলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পেরেছেন বলেও মন্তব্য করেন সাবেক এই বিশ্বসুন্দরী।

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর পর্দায় কামব্যাক করেছেন সুস্মিতা সেন। রাম মাধুবনির পরিচালনায় ওয়েব সিরিজ ‘আর্যা’তে অভিনয় করেছেন তিনি। সিরিজিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন

আপডেট টাইম : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০