ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনা: বাড়ি থেকে যেভাবে মনযোগী হয়ে কাজ করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সংক্রামক ভাইরাস হওয়ায় একের পর এক লকডাউন হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যেই কর্মকর্তাদের- কর্মচারীদের বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে বাড়িতে পর্যাপ্ত কর্মপরিবেশ না থাকায় বাড়ি থেকে কাজ করাটাও বেশ চ্যালেঞ্জিংও বটে। আর ঘরোয়া পরিবেশে কিভাবে অফিসের কাজে মনযোগী হওয়া যায় সেটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:

নির্দিষ্ট কাজের জায়গা তৈরি করুন 

বাড়ি থেকে মনযোগী হয়ে কাজ করতে হলে একটি নির্দিষ্ট কাজের জায়গা তৈরি করুন। সেখান থেকেই প্রতিদিন কাজ করুন । ওই স্থান থেকে বিশ্রাম করা যায় এমন কিছু থাকলে সেটি সরিয়ে ফেলুন। এতে আপনি আরো মনযোগী হয়ে কাজ করতে পারবেন .

কর্মঘণ্টা তৈরী করুন

বাড়িতে আমাদের সকলেরই পরিবারের সদস্যরা থাকেন। তাই কাজে মনযোগী হওয়াটা এতটা সহজ নয়। এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট কর্মঘণ্টা তৈরী করুন এবং বাড়ির সবাইকে এই বিষয়ে অবগত করুন। এছাড়া নির্দিষ্ট সময়ে কাজ থেকে বিরতি নিন , তবে বিরতির সময় বাড়ির কাজ করে সময় নষ্ট করবেন না। এভাবে আপনি একটি চমৎকার কর্মপরিবেশ তৈরি করতে পারেন। .

ফরমাল পোশাকে থাকুন

বাড়িতে যে পোশাকই পরুন না কেন অফিসের কাজ করার সময় ফর্মাল পোশাক পরুন। এতে কাজে মনযোগ বাড়বে। পাশপাশি পরিষ্কার- পরিচ্ছন্ন থাকুন। নোংরা পরিবেশে কাজে মন খুব কমই বসে । পুরো কর্মঘণ্টাজুড়ে গুছানো থাকুন।

আলোর মধ্যে থাকুন

বাড়িতে যেখানে কাজ করবেন সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। আলো কম হলে ঝিমুনি ভাব আসতে পারে। কাজের স্থানটি প্রাকৃতিক আলোর কাছাকাছি রাখুন। গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক আলো মানুষকে চাঙ্গা করে। এতেও কাজে মনযোগও বাড়বে ।

দাঁড়িয়ে কাজ করুন

যদি বাড়িতে কাজে আলসেমি মনে হয় তাহলে দাঁড়িয়ে কাজ করতে থাকুন । এতেও কাজে মনযোগ বাড়বে । ডেইলি স্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনা: বাড়ি থেকে যেভাবে মনযোগী হয়ে কাজ করবেন

আপডেট টাইম : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০