ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

শুভ জন্মদিন সাকিব আল হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ ৩৩ বছরে পা দিলেন বাংলাদেশি পোস্টারবয়।

করোনা আতঙ্কে বিশ্বের অন্যান্য মানুষের মতই বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে না সাকিবের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে । করোনা ভাইরাস আতঙ্কে সেখানেই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি । তাই ধারণা করা যাচ্ছে, একরকম বন্দি হয়েই এবারের জন্মদিন পালন করতে হবে সাকিব আল হাসানকে।

গত শনিবার (২১ মার্চ) ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সাকিব নিজেই আইসোলশনের কথা জানান এবং করোনা ভাইরাস থেকে বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টুয়েন্টি ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের।

এখন পর্যন্ত ২০৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সাকিব রান করেছেন ৬৩২৩। ৫৬ টেস্টে রান করেছেন ৩৮৬২ এবং ৭৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রান ১৫৬৭।

টেস্টে উইকেট সংখ্যা ২১০, বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে উইকেট সংখ্যা ২৬০। টি-টুয়েন্টি ক্রিকেটে উইকেট সংখ্যা ৯২, বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে তৃতীয়।

টেস্টে সাকিবের অর্ধশতক ২৪, শতক ৫ ও ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে অর্ধশতক ৪৭ টি আর শতক ৯ টি। টি-টুয়েন্টি ক্রিকেটে অর্ধশতক ৯ টি, ক্যারিয়ার সেরা রান ৮৪।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে অংশ নিতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটে । এই সময়টা তিনি ব্যয় করছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

শুভ জন্মদিন সাকিব আল হাসান

আপডেট টাইম : ০৯:২৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০