ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী

জ্বর সর্দি হাঁচি কাশির জন্য বিএসএমএমইউ’র বিশেষ সেবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রোগী ভর্তি সীমিত করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গুরুতর (একিউট) অসুস্থ রোগী ছাড়া অন্যান্যদের আপাতত ভর্তি করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২১ মার্চ) রাতে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এ সব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘বিএসএমএমইউ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত রাখতে বিভিন্ন বিভাগে রোগী ভর্তি সীমিত রাখা হবে।’

উপাচার্য বলেন, ‘হাসপাতালে আগত কোনো রোগী করোনাভাইরাসে আক্রান্ত থাকলে তার মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন জটিল রোগীদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হবে। এ কারণে তীব্র ও জটিল রোগে আক্রান্ত অসুস্থ রোগী ছাড়া এই মুহূর্তে অন্যান্যদের যাদের এখনই হাসপাতালে ভর্তি না করলেও চলে এমন রোগীদের আপাতত ভর্তি করা হবে না। চিকিৎসক-নার্সদের নিরাপত্তার জন্য ইতোমধ্যেই পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়েছে।’

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত রোগীদের জন্য বেতার ভবনে পৃথক স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। সেখানে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্টাফরা পিপিই পরিধান করে রোগীদের সেবা প্রদান করছেন। শনিবার থেকে বিশেষ এই স্বাস্থ্যসেবা শুরু হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

জ্বর সর্দি হাঁচি কাশির জন্য বিএসএমএমইউ’র বিশেষ সেবা

আপডেট টাইম : ১০:২৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০