ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মারাত্মক এসব রোগের কারণ পোশাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ পোশাক মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধিতেও পোশাক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্যাশন, আভিজাত্য ও সামাজিক অবস্থা এসবকিছুর প্রকাশও ঘটে পোশাকের মাধ্যমে।

জানলে অবাক হবেন, এমন অনেক মারাত্মক রোগ আছে যা পোশাকের কারণে শরীরে বাসা বাঁধতে পারে। তাইতো কী পোশাক পরছেন তা নির্বাচন করা এবং পরিধানের ব্যাপারে সাবধান হওয়া উচিত। চলুন জেনে নেয়া যাক পোশাকের কারণে রোগের কারণগুলো-

স্কিন টাইট জিন্স

অনেকেই স্কিন টাইট প্যান্ট বা জিন্স পরেন। এটি নিতম্ব ও হাঁটুর স্বাভাবিক নড়াচড়া ব্যাহত করে। যার প্রভাব পুরো শরীরে দেখা দেয়। ব্যাকপেইন বা পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথার জন্য এ ধরনের প্যান্ট অনেকটা দায়ী।

আঁটসাঁট অন্তর্বাস

মোজা, কিংবা অন্যান্য অন্তর্বাসে স্প্যান্ডেক্স নামে এক ধরনের পলিইউরেথেন ফাইবার থাকে যা ত্বকে র‍্যাশের সৃষ্টি করতে পারে। বেশি আঁটসাঁট অন্তর্বাস পরলে ত্বকে চুলকানির সংক্রমণ হতে পারে।

কৃত্রিম রঙ

বিভিন্ন কৃত্রিম রঙ এবং পোশাকে ব্যবহৃত নানা রাসায়নিক যেমন- অ্যাফ্রাইলিক, ওরিয়ন, পলিভিনাইল রেজিন ইত্যাদি ত্বকের জন্যে বেশ ক্ষতিকর।

কোমরের দিকে সংকুচিত পোশাক

বেশকিছু স্কার্ট ও গাউন রয়েছে যেগুলো কোমরের দিকে সংকুচিত থাকে। এমন পোশাক ক্ষতির কারণ হতে পারে। এসব পোশাক পরলে পেট, পিঠ ও কোমরে চাপ পড়ে। ফলে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। দেখা দিতে পারে অ্যাসিডিটি ও বমিভাব। সে সঙ্গে ত্বকের ক্ষতি তো আছেই।

অতিরিক্ত পুরনো পোশাক

পোশাক অনেকবেশি পুরনো হয়ে গেলে তা কখনো পরা ঠিক নয়। এতে বেশি মাত্রায় ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস থাকে। ফলে শরীরে সহজে রোগ ছড়াতে পারে। তাই আপনার পোশাক হোক পরিষ্কার ও সুস্থ থাকার কারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মারাত্মক এসব রোগের কারণ পোশাক

আপডেট টাইম : ০৪:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০