ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী

করোনার বেশি ঝুঁকিতে রক্তের ‘এ’ গ্রুপ, কমে ‘ও’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ২৯৪ বার
হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কাঁপছে বিশ্ব। এমন পরিস্থিতিতে এক গবেষণা বলছে, যারা এ গ্রুপের (দ্বিতীয় রক্তের ধরন) রক্ত বহন করছেন তারা করোনা আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন। আবার যারা ও গ্রুপের রক্ত বহন করছেন তারা কম শঙ্কায় রয়েছেন।
চীনের এক দল বিজ্ঞানীর করা এক গবষেণাপত্রে এমন তথ্য জানানো হয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মেডরেক্সিভ ওয়েবসাইটে। বিজ্ঞানীরা উহান ও শেনজেন হাসপাতালের দুই হাজার রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করেছেন।
বিজ্ঞানীদের মতে, উহানের নাগরিকদের মধ্যে ৩৪ শতাংশ ও গ্রুপের (প্রথম রক্তের ধরন) রক্ত বহন করছেন, ৩২ শতাংশ বহন করছেন এ গ্রুপের (দ্বিতীয় রক্তের ধরন) রক্ত। আর ২৫ শতাংশ বি গ্রুপের (তৃতীয় রক্তের ধরন) বহন করছেন এবং ৯ শতাংশ বহন করছেন এবি গ্রুপ (চতুর্থ রক্তের ধরন)। এই তথ্য পেতে বিজ্ঞানীরা উহানের তিন হাজার সাতশ সুস্থ নাগরিকের রক্ত পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
বিজ্ঞানীরা এই সময়ে আবার করোনা আক্রান্ত রোগীদের নিয়েও গবেষণা করেছেন। তারা দেখতে পান উহানে করোনা আক্রান্ত রোগীর ৩৮ শতাংশই এ গ্রুপের রক্ত বহন করছেন। আর অন্যদিকে, ২৬ দশমিক ৪ শতাংশ রোগী বি গ্রুপের এবং ২৫ দশমিক ৮ শতাংশ রোগী ও গ্রুপের রক্ত বহন করছেন। সবচেয়ে কম রোগী (১০ শতাংশ) এবি গ্রুপের রক্ত বহন করছেন।
ওই তথ্যগুলো পাওয়ার পর আবারো শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। তারপর তিনশ ৮৯ জন করোনা আক্রান্ত রোগীর রক্ত নিয়ে চলে গবেষণা। তখনো তারা দেখতে পান করোনা আক্রান্ত সবচেয়ে বেশি রোগীই এ গ্রুপের রক্ত বহন করছেন। আর তুলনামূলক কম ব্যক্তি বহন করছেন ও গ্রুপের রক্ত। নতুন তথ্য তাদের এই তত্ত্বকে প্রমাণ করেছে। তাই সিদ্ধান্তে পৌঁছান যে এ গ্রুপের রক্তের বাহকরা সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ঝুঁকিতে।
গত বছরের শেষের দিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে চীনের উহানে। কিন্তু সেখানেই আটকে থাকেনি এই মারণ ভাইরাস। ১৩০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। সারা বিশ্বের প্রায় সাত হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এক লাখ ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

করোনার বেশি ঝুঁকিতে রক্তের ‘এ’ গ্রুপ, কমে ‘ও’

আপডেট টাইম : ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০