ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী

করোনা ঝুঁকিতে এ গ্রুপ রক্তের বাহক এলো চাঞ্চল্যকর তথ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী রূপে বিশ্বের ১৪০ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভাইরাসটির আতঙ্কে কাঁপছে বিশ্বের বাকি দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। চরম সংকটের মধ্যে নানা পরামর্শ দিচ্ছেন চীনা বিশেষজ্ঞরা। এবার রক্তের গ্রুপের ভিত্তিতে করোনার আক্রমণের চাঞ্চল্যকর তথ্য দিলেন তারা।

মেডরেক্সিভ ওয়েবসাইটে প্রকাশ করা একটি গবেষণাপত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। চীনের উহান ও শেনজেন হাসপাতালের দুই হাজার রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করেছে বিশেষজ্ঞরা।

ওই গবেষণাপত্রে উল্লেখ করা হয়, উহানের নাগরিকদের মধ্যে ৩৪ শতাংশ ‘ও’ গ্রুপের রক্ত বহন করছেন। ৩২ শতাংশ বহন করছেন ‘এ’ গ্রুপের রক্ত। আর ২৫ শতাংশ ‘বি’ গ্রুপের ও ৯ শতাংশ ‘এবি’ গ্রুপ রক্ত বহন করছেন। এ তথ্য নিয়ে উহানের তিন হাজার সুস্থ মানুষের ওপর গবেষণা করেন বিজ্ঞানীরা। পাশাপাশি ৩৮৯ করোনায় আক্রান্ত রোগীদের ওপর গবেষণা করেন তারা।

এতে ৩৮ শতাংশ রোগী ‘এ’ গ্রুপের রক্ত, ২৬ দশমিক ৪ শতাংশ রোগী ‘বি’ গ্রুপের ও ২৫ দশমিক ৮ শতাংশ রোগী ‘ও’ গ্রুপের রক্ত বহন করছেন। সবচেয়ে কম রোগী বহন করছেন ১০ শতাংশ ‘এবি’ গ্রুপের রক্ত।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ‘এ’ গ্রুপ রক্তের বহনকারী মানুষরা করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। আর তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছেন ‘ও’ গ্রুপ রক্তের বাহকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

করোনা ঝুঁকিতে এ গ্রুপ রক্তের বাহক এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট টাইম : ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০