ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

গুগল স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস সাইট চালু করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তবে এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি।

এবার করোনা মোকাবেলায় একটি স্বাস্থ্য পরীক্ষার সাইট লঞ্চিং করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গুগল কর্তৃক একটি সাইট তৈরির ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, আমেরিকানদের করোনা সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবা দিতে সাইটটি চালু করা হয়েছে। এই সাইটের মাধ্যমে নাগরিকরা জানতে পারবে তাদের করোনা টেস্ট করা উচিত কিনা।

গুগলের আওতাধীন কোম্পানি ভেরিলি এই করোনাভাইরাস সাইট নিয়ে কাজ করছে। এই পাইলট প্রকল্পটি নির্দিষ্ট পরিসরে শুধু উপকূলীয় এলাকায় পরিচালনা করা হবে।

সোমবার গুগল কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য পরীক্ষার জন্য দুটি সাইট চালু করা হয়েছে। তবে কেবল স্থানীয়করণের মধ্যে করোনা টেস্ট ফিচারটি সীমিত থাকবে।

এই সাইট থেকে জানা যাবে করোনা সংক্রান্ত অনেক তথ্য ও নির্দেশনা। এ ছাড়া নির্দিষ্ট অঞ্চলের ইউজাররা জানতে পারবেন তার কোনো পরীক্ষার প্রয়োজন আছে কিনা। নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাকে পরীক্ষার তথ্য দেয়া হবে।

ভেরিলি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক পর্যায়ে এখনও এই সাইটের উন্নয়নের কাজ চলছে, যা সময়ের সঙ্গে আরও বিস্তৃত করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও জানান, ১৬ মার্চ থেকে উপকূলীয় এলাকায় করোনাভাইরাস স্ক্রিনিংয়ের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হবে, যা সরকারি-বেসরকারি যৌথ ভিত্তিতে পরিচালিত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

গুগল স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস সাইট চালু করেছে

আপডেট টাইম : ০৫:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০