ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাভারে চাকরিজীবী নারীকে ধর্ষণ, বৃদ্ধ আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাভারে একটি বেসরকারি ক্লিনিকের এক নারীকে (৩৫) বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে সাভার মডেল থানায় ধর্ষিতা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শহিদুল্লাহ প্রধান (৬৫) সাভারের ব্যাংক কলোনি মজিদপুর এলাকার মৃত দানু প্রধানের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি ক্লিনিকের মার্কেটিং বিভাগে কাজ করেন তিনি। চাকরির সুবাদে দুই মাস আগে মজিদপুর এলাকার শহীদুল্লাহ প্রধানের সাথে সাক্ষাৎ হয়। এরপর থেকেই বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন শহীদুল্লাহ। পরে শনিবার সকালে মজিদপুর এলাকায় শহীদুল্লাহ তার মেয়ে রোকসানা বেগমের বাড়িতে তাদের বিয়ে হবে বলে কৌশলে ডেকে নেন। এসময় ফাঁকা বাসার একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন শহীদুল্লাহ। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ওই বাসা থেকে পালিয়ে থানায় অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি জানান, ভুক্তভোগী ওই নারী অভিযোগ পেয়ে শনিবার দুপুরে অভিযুক্ত শহীদুল্লাহ প্রধানকে মজিদপুর এলাকা থেকে আটক করা হয়। এছাড়া ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

সাভারে চাকরিজীবী নারীকে ধর্ষণ, বৃদ্ধ আটক

আপডেট টাইম : ০৯:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০