ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কুমিল্লায় সাংবাদিককে ছুরিকাঘাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক সাংবাদিককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত সিরাজুল ইসলাম নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা এবং দৈনিক সময়ের আলো পত্রিকায় কুমিল্লা জেলার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দৈনিক ময়নামতি নামে কুমিল্লার একটি স্থানীয় দৈনিকেও কাজ করেন।

আহত সিরাজ জানান, দৈনিক ময়নামতি অফিসে দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফেরার পথে টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোশ পরিহিত ৮/১০ জন সন্ত্রাসী তাকে ঘেরাও করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গালমন্দ শুরু করে। এসময় চর্থার মাদক ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে আর কিছু না লিখার জন্য বলা হয়। আর লিখলে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেওয়া হয়। এরপরই হঠাৎ তাকে এলোপাতাড়ি মারধর করে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

আহত সিরাজের ভাই রুহুল আমিন বলেন, হামলার পর ওই সন্ত্রাসীদের পালিয়ে চর্থা এলাকায় ঢুকতে দেখেছেন স্থানীয়রা। আমরা সকালে এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কুমিল্লায় সাংবাদিককে ছুরিকাঘাত

আপডেট টাইম : ১০:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০