ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

কাবা শরিফে ওমরাহ নিষেধের সময় তাওয়াফও কি বন্ধ ছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে প্রবেশ ছিল নিষিদ্ধ। এ দুই পবিত্র মসজিদ এসময় জনমানব শূন্য ছিল। জনমাবন শূন্য কাবার সে দৃশ্য ওঠে এসেছে শিল্পির ক্যামেরায়। কাবা শরিফ মানুষশূন্য হলেও বন্ধ ছিল না মুহূর্তের জন্য কাবা ঘরের তাওয়াফ।

গত ২ মার্চ থেকে বিভিন্ন দেশের মানুষের জন্য মক্কায় ওমরাহ ও মদিনায় জিয়ারত নিষিদ্ধ করা হয়। তারপর সৌদি আরবের লোকদের জন্যও নিষিদ্ধ করা হয় মক্কা-মদিনায় প্রবেশ। ৬ মার্চ শুক্রবার সকালে খুলে দেয়া এ দুই পবিত্র মসজিদ।

 শিল্পীর ক্যামেরায় জনমানবহীন কাবা ও মাতআফের ছবি দেখা যায়। কিন্তু সর্বশেষ কবে এমন জনমানব শূন্য কাবার এ দৃশ্য দেখেছে বিশ্ব তা বলা দুষ্কর। ছবিতে মানুষহীন কাবা ও তাওয়াফ চত্ত্বর দেখা গেলেও মসজিদে হারামের দ্বিতীয় ও তৃতীয় তলায় চলছে এ পবিত্র ঘরের তাওয়াফ।

মসজিদে হারাম ও মসজিদে নববিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময় তা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়া-মোছার কাজ চলছে অবিরাম। জীবানুনাশক বিশেষ স্প্রেও ছিটানো হয়েছে। জীবানুনাশক স্প্রে ছিটিয়ে রোগ প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

Kaaba-1.jpg

তবে মাতাফে (তাওয়াফের স্থান) স্প্রেসহ সাধারণ চলাচলে নিষেধাজ্ঞার সময় মসজিদে হারামের প্রথম ও দ্বিতীয় তলায় তাওয়াফ চালু ছিল বলে এক্সপ্রেস নিউজকে জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।

কাবা শরিফের জনমানব শূন্য ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন। মন্তব্যগুলো ছিল এমন-
– ‘আমার জীবনে প্রথমবারের মতো কাবা শরিফকে খালি দেখলাম।’
– ‘একেবারেই বিরল ঘটনা।’

উল্লেখ্য যে, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। চীনের হুবেইে প্রদেশের উহান শহর থেকে আবির্ভূত হওয়া এ ভাইরাস এখন ৮০টিরও দেশে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছে ৩ হাজারেরও বেশি মানুষ। গত বুধবার সৌদি আরবেরও ধরা পড়েছে এ ভাইরাসের উপস্থিতি। সর্বশেষ দেশটিতে ৫ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

কাবা শরিফে ওমরাহ নিষেধের সময় তাওয়াফও কি বন্ধ ছিল

আপডেট টাইম : ০৩:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০