ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নোয়াখালীর ছাত্রলীগ নেতা হত্যার আসামি শিবিরকর্মী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম প্রকাশ নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। যিনি শিবির কর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। আহত হয়েছেন পুলিশের ছয় সদস্য।

মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নজরুল অভিরামপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও শিবিরের একজন কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা রাকিব হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য আমান উল্যাহপুর ইউনিয়নের বিভিন্নস্থানে যৌথ অভিযান চালায় বেগমগঞ্জ থানা ও ডিবি পুলিশ। অভিযানকালে পুলিশের একটি দল জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে গেলে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা ও এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

বন্দুকযুদ্ধে নজরুল গুলিবিদ্ধ ও ছয় পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ক্যাডাররা পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশও ৪৪ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল শিবিরের একজন ক্যাডার। তার বিরুদ্ধে রাকিব হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, ছাত্রলীগ নেতা রাকিব হত্যার ঘটনায় তার মা শিরিন আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা একাধিক আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নোয়াখালীর ছাত্রলীগ নেতা হত্যার আসামি শিবিরকর্মী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট টাইম : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০