ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নারীদের ওজন বাড়ার একমাত্র কারণ যে ৬ হরমোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নারীদের ক্ষেত্রে অনেক হরমোনই ওজন বাড়ার একমাত্র কারণ। এর ভেতর ৬টি হরমোন আছে যা নিতম্ব, কোমর, পেট, বাহু এবং আরো অন্যান্য জায়গায় বাড়তি মেদ সৃষ্টি এবং ওজন বাড়ার জন্য দায়ী।

নারীদের হঠাৎ করে মেজাজ ওঠা-নামা করা, খাবার ইচ্ছে বেড়ে যাওয়া এবং অধিকাংশ ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এই হরমোনের সমস্যা।

সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে যে, এগুলো প্রি-মিন্সট্রুয়াল সিন্ড্রোম, গর্ভাবস্থা, মেনোপোজ বা প্রতিদিনের মানসিক চাপের সঙ্গে জড়িত।

গবেষণায় আরো দেখানো হয়েছে যে খাবার ইচ্ছা, ওজন কমা, বিপাক ক্রিয়া এবং নারী হরমোন একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই নারীদের জৈবিক চক্রে এবং দৈনন্দিন জীবনে হরমোনের একটি বড় প্রভাব রয়েছে।

চলুন তবে জেনে নেয়া যাক কোন কোন হরমোনের প্রভাবে নারীদের ওজন বাড়ে-

(১) কর্টিসল হরমোন : এই ধরনের হরমোনকে স্ট্রেস হরমোনও বলা হয়ে থাকে। যখন নারীরা অনেক বেশি পরিমান মানসিক চাপের মাঝে থাকে কর্টিসল হরমোন ক্ষুধা বাড়িয়ে দেয়। যার ফলে খাবার গ্রহনের পরিমাণ বেড়ে যায়। এতে শরীরের ওজন বেড়ে যায়। তাই যখনই মানসিক চাপ বৃদ্ধি পাবে খাবারের ওপর নির্ভরশীল না হয়ে চেষ্টা করুন অন্যভাবে সেটা সামাল দিতে। কিছুক্ষন হাঁটুন, সম্ভব হলে খোলা বাতাসে দাঁড়ান এবং নিজেকে ঠাণ্ডা করুন।

(২) টেস্টোস্টেরন হরমোন : অনেক নারীরাই পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোমে ভুগে থাকেন। এই রোগের লক্ষণ হিসেবে দেখা যায় অত্যাধিক ওজন বাড়া, মুখে অবাঞ্ছিত লোমের বিস্তার এবং অত্যাধিকভাবে পেশী জমাট বেধে থাকে। এইসব হয়ে থাকে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ার কারণে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবন যাপনের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।

(৩) ইস্ট্রোজেন হরমোন : এটিই হচ্ছে অনেক হরমোনের মাঝে একটি যা নারীদের ওজন বাড়ার জন্য দায়ী। নারীদের মেনোপোজের সময়কালে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এর ফলে তাদের ওজন বেড়ে যায়। বিশেষ করে পেটের চারপাশের মেদ বেড়ে যায়।

(৪) ইন্সুলিন হরমোন : নারী দেহে উচ্চ মাত্রার ইন্সুলিন হরমোন তাদের ওজন বাড়ার অন্যতম কারণ। কারণ ইন্সুলিন দেহের শর্করা এবং ফ্যাট নিয়ন্ত্রণের জন্য দায়ী।

(৫) প্রজেস্টেরন হরমোন : আরো একটি হরমোন যা নারী দেহের ওজন বাড়তে সাহায্য করে তা হচ্ছে প্রজেস্টেরন হরমোন। এই হরমোনটিও যখন নারীরা মেনোপোজ পর্যায়ে যান তখন এর মাত্রা কমতে শুরু করে। যার ফলে দেহের পানি ধরে রাখার প্রবণতা বাড়তে থাকে এবং দেহের ওজনও বেড়ে যায়।

(৬) থাইরয়েড হরমোন : যদি কোনো নারী হাইপো থাইরয়েডিজমে ভোগেন তবে তার ফলাফল স্বরূপ দেহের ওজন বেড়ে যাবে। সেই সঙ্গে ক্লান্ত অনুভূত হবে, ত্বক শুষ্ক হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে। তবে এই সমস্যায় মোকাবিলায় চিকিৎসা নিলে অনেকটা ভালো থাকা সম্ভব।

সুত্র: জনস্বাস্থ্য পুষ্টিবিদ; এক্স ডায়েটিশিয়ান,পারসোনা হেলথ; খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (স্নাতকোত্তর) (এমপিএইচ); মেলাক্কা সিটি, মালয়েশিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ

নারীদের ওজন বাড়ার একমাত্র কারণ যে ৬ হরমোন

আপডেট টাইম : ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০