ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রজব মাসে বেশি বেশি ইবাদত করবেন যে কারণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রমজান মাস আসার আগে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব মাসজুড়ে বেশি বেশি ইবাদত বন্দেগি করতেন, রোজা রাখতেন এবং এ দোয়া বেশি বেশি পড়তেন-
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’

কারণ রজব মাস হলো শাহরুল্লাহ বা আল্লাহর মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বছরে মাস ১২টি। এরমধ্যে ৪টি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক; আর তা হচ্ছে- জিলক্বদ, জিলহজ ও মহররম। আর চতুর্থ মাসটি হল- রজব, যা জমাদিউল উখরা ও শাবান মাসের মর্ধবর্তী মাস।’ (বুখারি)

গোনাহ বা অন্যায় করা এমনিতেই নিষিদ্ধ। তারপরও কুরআনে ঘোষিথ আশহুরে হুরুমে কাউকে আক্রমণ কিংবা অত্যাচার থেকে বিরত থাকার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছ। আল্লাহ তাআলা ঘোষণা করেন-
‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের প্রতি অত্যাচার করো না।’ (সুরা তাওবাহ : আয়াত ৩৪)

ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরামদের মতে, ‘আশহুরে হুরুমের অন্যতম বৈশিষ্ট্য হলো-
যারা এসব মাসে আল্লাহর ইবাদত-বন্দেগির প্রতি যত্নবান হয়, তাদের বাকি মাসগুলোও ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করার সৌভাগ্য লাভ হয়। আর আশহুরে হুরুমে একটু কষ্ট করে গোনহ থেকে বিরত থাকতে পারলে অন্যান্য মাসেও গোনাহ পরিহার করে চলা তাদের জন্য সহজ হয়ে যায়।’ (আহকামুল কুরআন, মারেফুল কুরআন)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, রজব মাসজুড়ে বেশি বেশি ইবাদত-বন্দেগি করে বছরের বাকী মাসগুলো ইবাদত-বন্দেগিতে কাটানো এবং অন্যায় থেকে বেঁচে থাকার সৌভাগ্য লাভ করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রজব মাসে বেশি বেশি ইবাদত করবেন যে কারণে

আপডেট টাইম : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০