ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০ মিনিটেই ঝরবে মেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীরের অযত্নের ছাপ ধরা থাকে ওজনে। সারা দিনের দৌড়ঝাঁপ, প্রবল কাজের চাপ, খাওয়াদাওয়ায় অনিয়ম, অধিক মাত্রায় জাঙ্ক ফুড খাওয়া আমাদের জীবনে এক অভ্যাসে পরিণত হয়েছে। যার হাত ধরে শরীরে জমছে অতিরিক্ত মেদ।

ফিটনেস বিশেষজ্ঞের মতে, ‘প্রতিদিন একটু সময় করে নিয়ম করে লাফ দড়ি বা স্কিপিং নিয়ে ঘাম ঝরালেই শরীরে বাড়তি মেদের ভার লাঘব হবে অনেকটাই। একটানা ৩৫ মিনিট হাঁটা বা বিশ্রাম নিয়ে নিয়ে জগিং বা দৌড়নোয় যতটা মেদ ঝরে তার চেয়েও বেশি মেদ ঝকে মিনিট পনেরোর লাফানোয়।’

তবে প্রথম দিকে পনেরো মিনিট একটানা টানতে না পারলেও ক্ষতি নেই। সপ্তাহ দুয়েক পর ধীরে ধীরে সময় বাড়ান। স্কিপিংয়ের কতগুলো নির্দিষ্ট উপায় থাকে, যা জানলে তা অভ্যাস করা ও মেদ ঝরানোর কাজ অনেকটা সহজ হয়।

বেসিক জাম্প

লাফদড়িতে সাধারণত এ ভাবেই লাফানো অভ্যাস করেন সকলে। লাফদড়ি দু’হাতে নিয়ে এমন ভাবে লাফান, যাতে দড়িটি দু’পায়ের তলা দিয়ে গিয়ে মাথার উপর দিয়ে ঘুরে আসে।

অল্টারনেট ফুট স্টেপ

এ ক্ষেত্রে দু’পা জোড়া করে  একসঙ্গে লাফানো যাবে না। এক বার ডান পায়ের নীচ দিয়ে দড়ি নিয়ে যেতে হবে। আর এক বার বাঁ পা দিয়ে একই পদ্ধতিতে লাফাতে হবে। দড়ির গতির সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে পায়ের ছন্দ।

বক্সার স্টেপ

অল্টারনেট ফুট স্টেপের মতোই প্রত্যেক লাফে পা বদলাতে হবে। তবে এ ক্ষেত্রে সেই লাফের উচ্চতাও বেশি হবে। আগু-পিছু দু’পায়ের মাঝে ফাঁক থাকবে বেশি। এই লাফ খুব দ্রুতলয়ে হয় না।

জাম্প রোপ ক্রিসক্রস

দু’হাতে লাফদড়ি নিয়ে এক বার স্বাভাবিক ভাবে পায়ের তলা দিয়ে নিয়ে যেতে হবে। পরের বার হাত ক্রশ করে সেই দড়ি পায়ের তলা দিয়ে নিয়ে যেতে হবে। এই লাফ একেবারেই সহজ নয়, এর জন্য অভ্যাস ও মুনশিয়ানা জরুরি।

ব্যাকওয়ার্ড জাম্পিং

এই লাফের বেলায় দড়ি মাথার উপর দিক থেকে পায়ের নীচে না এনে পায়ের নীচ থেকে ঘুরিয়ে মাথার উপরে আনতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ

১০ মিনিটেই ঝরবে মেদ

আপডেট টাইম : ১২:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০