ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

গুগলের ‘রক্তচোষা’ ঘড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
  • ৪১১ বার

‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’, অর্থাৎ সিরিঞ্জহীন রক্ত সংগ্রহ| শুনতে খটোমটো লাগলেও বিষয়টি কিন্তু বিশেষ উপকারী| শরীরের যেকোনো জায়গা থেকে রক্ত সংগ্রহ করার সময় ডাক্তারসাহেবরা কী করেন? না, সূচ ফোটান| একবার ভাবুন তো, সূচ না ফুটিয়ে যদি আপনার রক্ত সংগ্রহ করা যেত-কত সুবিধা হতো| বিশেষত ছোটদের ক্ষেত্রে যারা ইঞ্জেকশন নিতে ভয় পায়|

টেক জায়েন্ট গুগল এবার এই ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’-এর স্বত্ব কিনতে চায়| গুগল একটি প্রজেক্ট তৈরি করেছে, যেখানে সিরিঞ্জ না ফুটিয়েও কারো শরীর থেকে রক্ত টেনে নেয়া যাবে| যার রক্ত সংগ্রহ করা হবে, তাকে কেবল হাতে একটি ঘড়ির মতো দেখতে ব্যান্ড পড়তে হবে|

গুগলের ব্যাখা, গ্লুকোজ টেস্টের মতো দৈনন্দিন কাজগুলিও কত সহজ হয়ে যাবে নয়া ব্যবস্থা চালু হলে| ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা এর ফলে বিশেষ লাভবান হবেন|
কিভাবে কাজ করবে এই ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’?

একটি মাইক্রো পার্টিকেল আপনার ত্বকের উপর ছিদ্র করবে| ব্যান্ডে বাঁধা একটি ছোট্ট ব্যারলের মতো দেখতে যন্ত্রে গ্যাস ভরা থাকবে| গ্যাসটি আপনাকে ব্যথা টের পেতে না দিয়ে আপনার রক্তকে বায়ুর চাপকে কাজে লাগিয়ে ব্যারলের মধ্যে ঢুকিয়ে দেবে| আপনি টেরই পাবেন না, কখন আপনার রক্ত সংগ্রহ করা হয়ে গেল| দ্য ভার্জ এই খবর জানিয়েছে| আপাতত গুগল ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’-এর পেটেন্ট পাওয়ার অপেক্ষা করছে| এফডিএ-র ছাড়পত্র পেয়ে গেলেই গুগল বাণিজ্যিকভাবে বাজারে ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’ চালু করে দেবে| যার ফলে সংস্থা মোটা অঙ্কের লাভের মুখ দেখবে| কারণ, আমেরিকায় প্রায় ২৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত|

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

গুগলের ‘রক্তচোষা’ ঘড়ি

আপডেট টাইম : ১২:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫