ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সালমানের সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক ছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ গতকাল চিত্রনায়ক সালমান শাহ্র মৃত্যুর তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্তের পর সংস্থাটি জানিয়েছে, সহশিল্পী ও নায়িকা শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্কের জের ধরে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছিলেন। বিষয়টি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্থানে। এদিকে বিষয়টি মেনে নিতে পারেননি নায়িকা শাবনূর। তিনি বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখান থেকে নিজের প্রতিক্রিয়ায় শাবনূর বলেন, এটা কোন কথা হতে পারে না। এর তীব্র প্রতিবাদ জানাই আমি। আমার নাম কেন জড়ানো হবে এখানে।

সালমান আমার কারণে কেন আত্মহত্যা করবে! আমার নামটা জড়ানোর আগে ভাবার দরকার ছিলো।  ক্ষোভ প্রকাশ করে শাবনূর বলেন, এত বছর আগে চলে গিয়েছে সালমান। একজন মৃত মানুষের সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলাটা একেবারেই বিশ্রী লাগছে। সালমান শুধুই আমার সহশিল্পী ও বন্ধু ছিল, এর বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি আগেও বলেছি, আবার বলছি। সালমানকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক ছিল। খুব পরিচ্ছন্ন সম্পর্ক ছিল। এটা নিয়ে উল্টোপাল্টা কথার কোন মানে নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সালমানের সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক ছিল

আপডেট টাইম : ০২:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০