ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

পবিত্র শবে মিরাজ পালিত হবে ২২ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২২ মার্চ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪১ সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২২ মার্চ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামিদ জমাদ্দার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) এস এম হুমায়ুন কবির সরকার, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ- পরিচালক মো. আবদুর রহমান, ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার হাসান মারুফ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মো. নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

পবিত্র শবে মিরাজ পালিত হবে ২২ মার্চ

আপডেট টাইম : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০