ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পৃথিবী সমতল প্রমাণ করতে গিয়ে করুণ পরিণতি নিজের বানানো রকেটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের বানানো রকেটে চড়ে ৫ হাজার ফুট উপরে উঠতে চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মাইক হিউজ। শেষ পর্যন্ত ওই রকেট মাঝ আকাশে ধ্বংস হয়েই প্রাণ হারাতে হয়েছে এই দুঃসাহসী ব্যক্তিকে। শনিবার ক্যালিফোর্নিয়া মরুভূমির বারস্টোর কাছে হিউজের রকেটটি ভয়ঙ্কর শব্দ হয়ে ধংস হয়ে যায়। বাষ্পশক্তিতে চালিত রকেটটি ওড়ার কিছুক্ষণ পরই মাঝ আকাশেই সেটি ধ্বংস হয়ে যায়। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাটিতে পড়ার আগে আকাশে থাকা অবস্থাতেই রকেটটিতে আগুন ধরে যেতে দেখা গিয়েছে।

পৃথিবী আদতে সমতল- এমন ধারণায় বিশ্বাসী হিউজ রকেটটির সফল ওড়ার মাধ্যমে নিজের বিশ্বাস প্রমাণ করতে চেয়েছিলেন। শিক্ষানবীস রকেট নির্মাতাদের জন্য একটি নতুন টেলিভিশন সিরিজের অংশ হিসেবে হিউজের শনিবারের উড্ডয়নটি ভিডিও করা হচ্ছিল।

আমেরিকার সায়েন্স চ্যানেলে ওই সিরিজটি প্রচারিত হওয়ার কথা। ওয়াল্ডো স্টেকসকে সঙ্গে নিয়ে হিউজ তার রকেটটিকে ৫ হাজার ফুট উচ্চতায় নিতে চেয়েছিলেন বলে স্পেস ডটকম জানিয়েছে। পরে টুইটারে দেওয়া এক বিবৃতিতে সায়েন্স চ্যানেল বলেছে, হিউজ তার স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টাতেই প্রাণ হারিয়েছেন।

হিউজ তার সহকর্মীদের নিয়ে নিজের অ্যাপল ভ্যালির বাড়ির পেছনের উঠোনে মাত্র ১৮ হাজার ডলারে এই রকেটটি বানান। ২০০২ সালে লিংকন টাউনে লিমুজিন নিয়ে ৩১ মিটারের বেশি লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ৬৪ বছর বয়সী এ ব্যক্তি। গত বছরের মার্চে নিজের বানানো একটি রকেট নিয়ে তিনি এক হাজার ৮৭০ ফুট উচ্চতায় উঠেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পৃথিবী সমতল প্রমাণ করতে গিয়ে করুণ পরিণতি নিজের বানানো রকেটে

আপডেট টাইম : ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০