ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ত্রিপুরাকে জমি দেবে না বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিমানবন্দরের জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাকে জমি দেওয়ার প্রস্তাবে সাড়া দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ত্রিপুরা যাতে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সেবা পায় সেজন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে দুই দিনব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসবের উদ্বোধনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন। ত্রিপুরাভিত্তিক গণমাধ্যম দৈনিক সংবাদ এক খবরে এ তথ্য জানায়।

বিপ্লব কুমার দেব বলেন, ‘আগামীতে বাংলাদেশ নতুন বিমান কিনলে এর একটি আগরতলা রুটে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।’

উৎসবে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যটির পশ্চিম আসনের এমপি প্রতিমা ভৌমিক ও আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা উপস্থিত ছিলেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

গত বছরের আগস্টের দিকে আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের জমি ব্যবহারের প্রস্তাব দেয় ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ত্রিপুরাকে জমি দেবে না বাংলাদেশ

আপডেট টাইম : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০