ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩ তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

গবেষণার তথ্য ফ্যাটি লিভার সারাবে কপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি ও ব্রোকলি ফ্যাটি লিভার সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন গবেষণায় এমনটিই দেখা গেছে। কপি জাতীয় এসব সবজিতে একটি প্রাকৃতিক যৌগটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি) নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

হেপাটোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, এসব সবজিতে ইন্ডোল নামক প্রাকৃতিক উপাদান রয়েছে। যা লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে পারে।

গবেষণার প্রধান গবেষক, যুক্তরাষ্ট্রের টেক্সাস অ্যান্ড এম এগ্রিলাইফ রিসার্চয়ের ফ্যাকাল্টি ফেলো চাওডং য়ু বলেন, গবেষণার ভিত্তিতে আমাদের বিশ্বাস, যেসব স্বাস্থ্যকর খাবারে প্রচুর পরিমাণে ইন্ডোল থাকে সেগুলো ‘এনএএফএলডি’ প্রতিরোধ করে।

যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডোল উপাদানটি। অ্যান্টিবায়োটিক নয় খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে যে বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব তার প্রমাণ এই গবেষণা বলে জানান গবেষক।

লিভারের পেশির ভেতরে চর্বি ছড়িয়ে পড়লে এনএএফএলডি দেখা দেয়। মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পুষ্টির অভাব, স্যাচুরেইটেড ফ্যাটয়ের মাত্রা বেশি হওয়ায় লিভারের এই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করে। সঠিক চিকিৎসা করা না হলে এই সমস্যা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার পরিণত হতে পারে।

এনএএফএলডি বিভিন্ন কারণে হয়ে থাকে। গবেষকরা পশু ও উভয়ের কোষের ওপর পরীক্ষা চালিয়ে লিভারের প্রদাহে ইন্ডোলের প্রভাব পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ১৩৭ জন চীনা নাগরিকের ওপর গবেষণা চালানো হয়। দেখা যায়, যাদের ওজন বেশি, তাদের রক্তে ইন্ডোলের মাত্রা থাকে কম।

গবেষণা থেকে আরো জানা যায়, শরীরের প্রতিটি কোষের ওপর ইন্ডোলের প্রভাব অনেক। যকৃতে কোষের চর্বি কমানোর পাশাপাশি অন্ত্রের কোষকে প্রভাবিত করে এই উপাদান। যা অন্ত্রের প্রদাহ সারাতে সহায়তা করে, বলেন টেক্সাস অ্যান্ড এম হেলথ সায়েন্স সেন্টারের অধ্যাপক শ্যানন গ্লেসার।

শরীরে ইন্ডোলের মাত্রা ঠিক রাখতে কপিজাতীয় সবজি গ্রহণের কোনো বিকল্প নেই। আর ইন্ডোলের মাত্রা স্বাভাবিক রাখলেই ফ্যাটি লিভার থেকে মুক্তি মিলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী

গবেষণার তথ্য ফ্যাটি লিভার সারাবে কপি

আপডেট টাইম : ১২:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০