ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আফ্রিকায় এক জিবি ডাটা কিনতে খরচ মাসিক আয়ের ২০ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের আনাচেকানাচে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের সুফল পৌঁছে যাচ্ছে বেশ দ্রুত। এর কারণ ইন্টারনেট ও প্রযুক্তির সহজলভ্যতা। কিন্তু আফ্রিকা মহাদেশের চিত্র এর ঠিক বিপরীত। আফ্রিকার অনেক দেশের মানুষকে এক গিগাবাইট মোবাইল ব্রডব্যান্ড ডাটা কিনতে মাসিক গড় আয়ের ২০ শতাংশ ব্যয় করতে হয়।

দ্য অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেট (এফোরএআই) নামের একটি সংগঠন ১৩৬টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের বার্ষিক সক্ষমতা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে। এটি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ এর উদ্ভাবক টিম বার্নস লির প্রতিষ্ঠিত ওয়েব ফাউন্ডেশনের একটি উদ্যোগ। গুগল-ফেসবুকের মতো প্রতিষ্ঠান এ সংস্থার অংশীদার।

প্রতি বছরই সংগঠনটি নিম্ন আয়ের দেশে গড় আয়ের তুনলায় ইন্টারনেটের মূল্য বিচার করে প্রতিবেদন প্রকাশ করে। ১ জিবি মোবাইল ব্রডব্যান্ড ডাটা কিনতে মাসিক গড় আয়ের ২ শতাংশের বেশি খরচ না হওয়াকে বলা হয় এফোরএআই ইন্টারনেট সক্ষমতা। কিন্তু আফ্রিকার মহাদেশের চাদ, কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণকে এক জিবি ইন্টারনেট কিনতে তাদের মাসিক গড় আয়ের ২০ শতাংশেরও বেশি ব্যয় করতে হয়।

আফ্রিকা মহাদেশের সবচেয়ে কমদামে ইন্টারনেট ব্যবহার করতে পারছে মিশর ও মরিশাসের মানুষরা। তাদের একই পরিমাণ ডাটা কিনতে যথাক্রমে মাসিক গড় আয়ের দশমিক ৫ এবং দশমিক ৫৯ শতাংশ ব্যয় করতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আফ্রিকায় এক জিবি ডাটা কিনতে খরচ মাসিক আয়ের ২০ শতাংশ

আপডেট টাইম : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০