ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রূপগঞ্জে সয়াবিনের গরম বর্জ্যরে ফিল্ড বন্ধের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর পর সয়াবিনের গরম বর্জ্য ফেলার ফিল্ড বন্ধ করলো উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসী খন্দকার বাড়ি এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম পরিদর্শনের পর তা বন্ধের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে নিহত আশরাফুল মিয়ার পরিবারের সদস্যদের শান্তনা দেন তারা। এ সময় কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টাব্যপী পানি দিয়ে ফিল্ড ঠান্ডা করেন।

গত ৬ ফেব্রয়ারি ওই বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হন আশরাফুল মিয়া ও নাজিম মিয়া নামের দুই বন্ধু। গত সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মিয়া মারা যান।
নিহত আশরাফুল মিয়া উপজেলার রূপসী এলাকার খন্দকার বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় জিনিয়াস একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কাঞ্চন ফায়ার সার্ভিসের লিডার হাবিব মোহাম্মদ ছামাদ বলেন, সয়াবিনের ফেলানো বর্জ্যরে ভেতরে আগুন জ্বলছিল। তাই দীর্ঘ  সময় নিয়ে পানি দিয়ে তা নেভাতে হয়েছে। এছাড়া ওই বর্জ্য ফিল্ডের চারপাশে টিন দিয়ে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে।

এর আগে রূপচাঁদা এডিবয়েল মিল থেকে গরম সয়াবিনের বর্জ্য কিনে সয়াবিনের বর্জ্যগুলো কোনো প্রকাশ বেষ্টনী ছাড়াই রূপসী খন্দকার বাড়ি এলাকায় রাস্তার পাশে রাখা হতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রূপগঞ্জে সয়াবিনের গরম বর্জ্যরে ফিল্ড বন্ধের নির্দেশ

আপডেট টাইম : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০