ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সিইও জেফ ওয়েনার লিংকডইনের পদ ছাড়ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বতন্ত্র ব্র্যান্ড, সংস্কৃতি ও স্বাধীনতা বজায় রেখে জেফ ওয়েনার প্রধান নির্বাহী হিসেবে লিংকডইন’কে এগিয়ে নিয়ে গেছেন এক দশকের বেশি সময় ধরে। এবার তিনি পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এক সাক্ষাৎকারে জেফ ওয়েনার এমন ঘোষণা দেয়ার পর লিংকডইন জানিয়েছে, আগামী ১ জুন থেকে নতুন কেউ সিইও দায়িত্ব নেবেন। প্রতিষ্ঠানটিরই পণ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রায়ান রোজলানস্কি এ পদে স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা বেশি। রায়ান বর্তমানে প্রতিষ্ঠানটির বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের দায়িত্ব পালন করছেন।

২০১৬ সালে নগদ ২ হাজার ৬০০ কোটি ডলার দিয়ে প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট লিংকডইন কিনেছে মাইক্রোসফট। সে কারণে লিংকডইনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার তত্ত্বাবধানে কাজ করতে হবে।

জেফ ওয়েনার প্রধান নির্বাহীর পদ ছাড়লেও লিংকডইনে থাকছেন। শোনা যাচ্ছে, তিনি নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন। এ পদে থেকে তিনি প্রতিষ্ঠানটির লিডারশিপ টিমকে সমর্থন ও নেতৃত্ব দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সিইও জেফ ওয়েনার লিংকডইনের পদ ছাড়ছেন

আপডেট টাইম : ০৪:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০