ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২৭ মিলিয়ন ডলার জরিমানা অ্যাপলকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৫ বার

The Apple Store in Munich, Germany seen from outside. (Photo by Alexander Pohl/NurPhoto/Sipa USA)

হাওর বার্তা ডেস্কঃ  ব্যবহারকারীদের না জানিয়ে ইচ্ছে করে আইফোনের পুরোনো মডেলে গতি কমিয়ে দেওয়ার কারণে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ২৫ মিলিয়ন ইউরো (প্রায় দুই কোটি ৭০ লাখ ডলার) জরিমানা করা হয়েছে।

ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসিআরএফ এই জরিমানা আরোপ করে। তবে জরিমানাটা কবে কখন করা হয়েছে, তা নিশ্চিত করে পাওয়া যায়নি।

অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারকারীদের আগে থেকে সতর্ক না করেই আইফোনের পুরোনো মডেলে গতি কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০১৭ সালে অ্যাপল জানিয়েছিল, কিছু আইফোনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। তবে ডিভাইস আরও বেশি দিন যাতে কার্যকর থাকে, সে জন্যই এ কাজ করা হয়েছে বলেছিল মার্কিন প্রতিষ্ঠানটি।

ডিজিসিসিআরএফ বলছে, আইফোনের ব্যবহারকারীরা জানতেন না অপারেটিং সিস্টেম আইওএস আপডেট নেওয়ার কারণে তাদের ডিভাইসের গতি কমে যাবে। চুক্তি অনুযায়ী অ্যাপলের উচিত ছিল এ সংক্রান্ত নোটিশ দেওয়া। কিন্তু তা করেনি।

এদিকে, এই অভিযোগ বরাবরের মতো অস্বীকার করলেও জরিমানা পরিশোধ করতে সম্মত হয়েছে অ্যাপল।

আইফোনের পুরোনো ব্যবহারকারীদের অভিযোগ ছিল, নতুন মডেলের আইফোন বাজারে আনার পর ইচ্ছে করেই পুরোনো মডেলের ফোনগুলোর গতি কমিয়ে দিয়েছে অ্যাপল। মূলত নতুন মডেলের ফোনের বিক্রি বাড়ানোর জন্যই এটা করা হয়েছে।

তবে অ্যাপলের দাবি, নতুন মডেলের ফোনের বিক্রি বাড়াতে নয়, বেশি দিন টিকিয়ে রাখার জন্যই পুরোনো কিছু মডেলের গতি কমিয়ে দেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২৭ মিলিয়ন ডলার জরিমানা অ্যাপলকে

আপডেট টাইম : ০৪:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০