ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রার্থী মনোনয়নে বৈঠকে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
  • ৫৯৬ বার

মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড’।

সোমবার সন্ধ্যা ৬টার পর এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার বা পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগ ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করেছে। দলের সংসদীয় বোর্ডের ১১জনের সঙ্গে নতুন করে আরও সাত নেতাকে যোগ করা হয়েছে। বোর্ডের সদস্যসচিব হচ্ছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বোর্ডে নতুন যুক্ত হওয়া সদস্যরা হলেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক ও কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রার্থী মনোনয়নে বৈঠকে আওয়ামী লীগ

আপডেট টাইম : ১১:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫