ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

অপহরণ করে শ্লীলতাহানি নোয়াখালীতে ৪ ছাত্রীকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বেগমগঞ্জে ৪ ছাত্রীকে অপহরণ, ৬ ঘণ্টা আটক রেখে শ্লীলতাহানির অভিযোগে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমদের আদালতে ১৬৪ ধারায়  জবানবন্দি রেকর্ড করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মো. রাকিব জানান, প্রতিদিনের মত দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রী স্কুলে যাওয়ার পথে দাওয়াত খোলা বউ বাজার এলাকায় পৌঁছালে নাটেশ্বর গ্রামের আবদুলের ছেলে খোকন (২৪), সাকাওয়াত হোসেন এর ছেলে রিপন (২৫) ও আবুল কালামের ছেলে শ্রাবন (১৯) একটি সিএনজি যোগে তাদের জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। সারাদিন এক অজ্ঞাত স্থানে আটক করে তাদের শ্লীলতাহানি করে। পরে চিৎকারে অপহরণকারীরা বিকেল ৫টায় তাদের বাড়ির পাশে এনে ছেড়ে দেয়। এ ব্যাপারে রোববার ও সোমবার অপহৃতাদের আত্মীয়স্বজনরা গ্রামের লোকজনদের জানালে মঙ্গলবার সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা করে। এ ব্যাপারে ১ ভিকটিমের পিতা বাদী হয়ে মঙ্গলবার বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার পুলিশ নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হকের নিকট ১ ভিকটিমকে ২২ ধারায় ও তিন ভিকটিমকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। এদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার দুর্গাপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

অপহরণ করে শ্লীলতাহানি নোয়াখালীতে ৪ ছাত্রীকে

আপডেট টাইম : ০৪:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০