ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সংশয়ের সব দেয়াল ভেঙে ফেলার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
  • ৬২০ বার

সীমান্তের সংশয়ের সব দেয়াল ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেনসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। মৈত্রী শোভাযাত্রা গতকাল রোববার ঢাকায় পৌঁছানোর পর আজ আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো নিয়ে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিনিধিদের সঙ্গে এ সেমিনারের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, যাত্রা নতুন দিকে শুরু হয়েছে। শুরুতে কিছু সমস্যা হয়তো থাকবে। কিন্তু সমস্যা সমাধান করে গন্তব্যে পৌঁছতে হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে দীর্ঘ ৬৮ বছরের সন্দেহ, অবিশ্বাস দূর করে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সুতরাং সব সমস্যাই সমাধান করা যাবে। চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা (ফ্রেন্ডশিপ মোটর র‍্যালি) সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল-এ চার দেশের মধ্যে সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৪ নভেম্বর ভারতের ওডিশার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির মৈত্রী মোটর শোভাযাত্রার পথচলা শুরু হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শনিবার দুপুরে ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে মৈত্রী শোভাযাত্রা বাংলাদেশে প্রবেশ করে। গতকাল রাতে শোভাযাত্রাটি চট্টগ্রামে পৌঁছায়। সেখান থেকে ঢাকায় আসে। শোভাযাত্রায় চার দেশের ৮০ জন প্রতিনিধি রয়েছেন। আগামীকাল মঙ্গলবার শোভাযাত্রাটি বেনাপোল সীমান্ত হয়ে কলকাতা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সংশয়ের সব দেয়াল ভেঙে ফেলার আহ্বান

আপডেট টাইম : ১১:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫