ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

এমপি হতে চান শাবানার স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ যশোরের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছেন অভিনেত্রী শাবানার স্বামী ওয়াহিদ সাদেক। সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শূন্য যশোর-৬ (কেশবপুর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও প্রার্থী ঠিক করেনি।

তবে মঙ্গলবার স্ত্রী শাবানাকে সঙ্গে নিয়ে কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজের বাড়িতে ওয়াহিদ সাদেক সাংবাদিকদের সামনে এসে বলেন, আওয়ামী লীগের ‘হাই কমান্ডের গ্রিন সিগন্যাল পেয়ে’ তিনি নির্বাচনী এলাকায় এসেছেন।

দেশের পাট অনেকটাই চুকিয়ে যুক্তরাষ্ট্রে আবাস নেওয়া আফরোজা সুলতানা রত্না (শাবানা) দেশে আসা বাড়িয়ে দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বলে গত সংসদ নির্বাচনের আগে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তা ঘটেনি।

ইসমাত আরা সাদেক সম্প্রতি মারা গেলে আবারো শুরু হয়েছিল সেই গুঞ্জন, তার মধ্যেই শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদেক তার ইচ্ছার কথা জানালেন।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে শাবানা বলেন, তিনি নির্বাচন করবেন না, স্বামী ভোট করলে তার সঙ্গে থাকবেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য প্রয়াত ইসমাত আরা সাদেকের মৃত্যুর মাস না পেরুতেই উপ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তার কন্যাসহ পরিবারের সদস্যদের এমন ছুটোছুটিতে বিস্ময় ও বিরক্ত প্রকাশ করছেন এলাকাবাসীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

এমপি হতে চান শাবানার স্বামী

আপডেট টাইম : ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০