ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গুগল ফটোসে ছবি রাখলে প্রিন্ট করে দেবে গুগল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে অনলাইনে ছবি ব্যাকআপ রাখার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় ‘গুগল ফটোস’। গুগল জানিয়েছে, আরো কিছু সুবিধা যোগ হচ্ছে এ সেবায়। প্রতি মাসের সেরা দশটি ছবি প্রিন্ট করার সুবিধা দেবে গুগল ফটোস। স্বয়ংক্রিয়ভাবেই ওই সেরা দশ ছবি বাছাই করবে মার্কিন প্রতিষ্ঠানটি।
৯টু৫গুগলের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, গুগল সেরা ছবিটি বাছাই করে প্রিন্ট করবে। তবে ব্যবহারকারী চাইলে ছবিগুলো নিজের ইচ্ছেমতো সম্পাদনা করতে পারবে। এ সেবা বিনামূল্যে পাওয়া যাবে না। আট ডলারের বিনিময়ে ৪*৬ ম্যাট কার্ডস্টকে সেরা দশটি ছবি প্রিন্ট করে দেবে গুগল।

মূলত যারা নিজেদের স্ন্যাপশট ফ্রেমবন্দী করতে চান এবং কাউকে উপহার দিতে চান, তাদের কথা মাথায় রেখেই সেবাটি শুরু করছে গুগল। প্রিন্টিং সুবিধাটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে দেয়া হচ্ছে। শিগগিরই বিশ্বের অন্যান্য দেশে সেবাটি চালু করা হবে বলে জানিয়েছে।

‘গুগল ফটোস’ ব্যবহার করে প্রিয় ছবিগুলোকে নিরাপদ রাখতে পারেন। আপনি অ্যানড্রয়েড ফোন বা ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ পিসি- যাই ব্যবহার করেন না কেন ফ্রি অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এটি আপনার ছবিগুলোর স্বয়ংক্রিয়ভাবেই ব্যাকআপ রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গুগল ফটোসে ছবি রাখলে প্রিন্ট করে দেবে গুগল

আপডেট টাইম : ১১:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০