ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নিউ ইয়র্কের সমুদ্রে ধরা পড়ল অদ্ভুত দর্শন প্রাণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কত যে অদ্ভুত প্রাণী রয়েছে এই পৃথিবীতে, তার কয়টিকেই বা আর আমরা চিনি? এমনই এক অদ্ভুত দেখতে প্রাণী ধরা পড়ল একটি ছিপে। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে এক ইউজার প্রাণীটির একটি ভিডিও শেয়ার করেছেন। আর ভিডিওটি ১৪ লাখ শুধু লাইক পেয়েছে।

নাতালিয়া ভরবক নামে এক টিকটক ইউজার কয়েক সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন তাঁর অ্যাকাউন্টে। সেখানে দেখা যাচ্ছে একটি কাঠের ডেকের উপর একটি প্রাণীকে তুলে রাখা হয়েছে। তার শরীরে পেঁচিয়ে রয়েছে মাছ ধরার ছিপের সুতো। দেখেই মনে হচ্ছে, সমুদ্রে ছিপ ফেলে সেটিকে কেউ ধরেছেন।

প্রাণীটি দেখতে কিছুটা স্কুইড বা অক্টোপাসের মতো। তবে অক্টোপাসের মতো এতে আটটি শুঁড় নেই। রয়েছে একটি বড় শুঁড়ের মতো অংশ, আর তার থেকে দুটি ছোট ছোট লেজের মতো রয়েছে। ফোলা মতো মাথার দুদিকে দুটি চোখ রয়েছে। সুতোয় একটু টান পড়তেই প্রাণীটিকে ছটফট করতে দেখা যাচ্ছে ভিডিওতে।

প্রাণীটি নিউ ইয়র্কে ব্রুকলিনের কোনি আইল্যান্ডে ধরা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ভিডিওটি ১৪ লাখ লাইক পাওয়ার পাশাপাশি কমেন্ট পেয়েছে প্রায় ২০ হাজার। আর ভিডিওটি দেখা হয়েছে এক কোটি ৬২ লাখ বার। প্রাণীটির নাম কী সে সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি ভিডিওটির পোস্টে। প্রাণীটি  শেষ পর্যন্ত জলে ফিরে যেতে পেরেছে কিনা, তা-ও উল্লেখ করা হয়নি টিকটকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নিউ ইয়র্কের সমুদ্রে ধরা পড়ল অদ্ভুত দর্শন প্রাণী

আপডেট টাইম : ০৮:২১:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০