ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩ তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে সুখবর দিলেন বুবলী টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

স্বাস্থ্যঝুঁকি বায়ুদূষণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বায়ুদূষণ এক আলোচিত বিষয়। দিন দিন এই সমস্যা প্রকট হয়ে পড়ছে কোনো পদক্ষেপ না নেওয়ার অভাবে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে বায়ুমানের স্কেল অনুযায়ী ঢাকার বাতাসকে ‘ভেরি আনহেলদি’ বলে অভিহিত করা হচ্ছে। যা অত্যন্ত উদ্বেগ ও উত্কণ্ঠার বিষয়।

সাধারণত বায়ুদূষণ বলতে বোঝায় বাতাসের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর পদার্থের কণার অধিক অনুপাতে মিশ্রণ। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৫০ এর কম থাকা মানে হলো বাতাসের মান ভালো। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবত্ ঢাকার বাতাসের একিউআই ১৭৫ থেকে ২৫০ এর মধ্যে অবস্থান করছে। মানবসৃষ্ট বিভিন্ন উত্স থেকে তৈরি হচ্ছে এই দূষিত বাতাস।

আর শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কম থাকায় এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে এই খারাপ মানের বাতাস সৃষ্টি করছে নানান স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তিদের অবস্থা খুবই খারাপ।

দূষিত বায়ু শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে বিভিন্ন অসুখ যেমন : অ্যালার্জি, হাঁপানি, নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহ, হূদেরাগ ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার হার বেড়ে যাচ্ছে। এছাড়া শরীরে বাসা বাঁধছে ক্যানসার নামক মরণব্যাধি। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করছেন বিশেষজ্ঞগণ। পাশাপাশি মাস্ক ব্যবহারে উত্সাহিত করা হচ্ছে বিভিন্ন বয়সি মানুষদের। এছাড়া বায়ুদূষণ রোধে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ এখন একান্ত জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত

স্বাস্থ্যঝুঁকি বায়ুদূষণে

আপডেট টাইম : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০