ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩ তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে সুখবর দিলেন বুবলী টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

যে খাবার বৃদ্ধ বয়সে মস্তিষ্ক প্রখর রাখবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বয়স বৃদ্ধির সঙ্গে মস্তিষ্কের জ্ঞান আহরণের ক্ষমতা কমে যাওয়ার হার কমাতে কাজে আসবে আখরোট, তবে সবার ক্ষেত্রে নয়।

‘আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিয়েশনে প্রকাশিত গবেষণায় বলা হয়, স্বাস্থ্যবান প্রবীণরা দীর্ঘ দুই বছর নিয়মিত আখরোট খাওয়ার পরও তাদের মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতার ওপর এর কোনো উপকারী প্রভাব খুঁজে পাওয়া যায়নি। তবে যারা ধূমপায়ী এবং ‘নিউরোসাইকোলজিক্যাল টেস্ট’য়ে যাদের ফল বরাবরই কম ছিল তাদের ক্ষেত্রে আখরোটের উপকারী প্রভাব দেখা গেছে উল্লেখযোগ্য মাত্রায়।

যুক্তরাষ্ট্রের লোমা লিন্ডা ইউনিভার্সিটির অধ্যাপক এবং এই গবেষণার অন্যতম গবেষক জোয়ান সাবাট বলেন, আমাদের গবেষণাটির ফল হয়তো সামান্য, তবে আরও বেশি মানুষের অংশগ্রহণে এবং আরও দীর্ঘসময় নিয়ে এ বিষয়ে গবেষণা করা হলে আরও ফল আশা করা যায়। তাই ভবিষ্যতে এ বিষয়ে বিস্তর গবেষণা হওয়া প্রয়োজন। বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য।

এই গবেষণার আওতায় পর্যবেক্ষণ করা হয় ৬৪০ প্রবীণকে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোমা লিনডায়ের বাসিন্দা ছাড়াও ছিলেন বার্সেলোনা, কাতালোনিয়া ও স্পেনের বাসিন্দা।

দুই বছর অংশগ্রহণকারীদের মধ্যকার একদল (টেস্ট গ্রুপ) নিয়মিত আখরোট খেয়েছেন, অন্যদল (কন্ট্রোল গ্রুপ) আখরোট বর্জন করেছেন।

আখরোটে থাকে ‘ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড’ এবং ‘পলিফেনল’ যা গবেষণা অনুযায়ী ‘অক্সিডেটিভ স্ট্রেস’ ও প্রদাহের বিরুদ্ধে সুরক্ষা দেয়। আর এই দুটি সমস্যাই মূলত বয়সের সঙ্গে মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা কমে যাওয়ার পেছনে দায়ী।

গবেষকদের মতে, জ্ঞানীয় ক্ষমতার ওপর বাদামের প্রভাব নিয়ে করা এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় এবং নিয়ন্ত্রণাধীন গবেষণা। বাদামে বিশেষত, আখরোটে পাওয়া গেছে কোলেস্টেরল কমানোর সহায়ক বৈশিষ্ট্য। গবেষণাটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মিডিসিন’ শীর্ষক জার্নালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত

যে খাবার বৃদ্ধ বয়সে মস্তিষ্ক প্রখর রাখবে

আপডেট টাইম : ০৫:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০